১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ২০২২ সালে গঠিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ মে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব ছিলেন এ এফ এম তারেক মুন্সী। চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর সেই কমিটি বিলুপ্ত করে নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

প্রকাশিত হয়েছে: ১১:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬