০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহিউদ্দিনকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করায় হোমনায় বিএনপির আনন্দ মিছিল

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত ৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় হোমনায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আলহাজ্ব মো. মহিউদ্দিনকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মো. মহিউদ্দিন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিনসহ সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

একই সঙ্গে ২০২২ সালে গঠিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মহিউদ্দিনকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করায় হোমনায় বিএনপির আনন্দ মিছিল

মহিউদ্দিনকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করায় হোমনায় বিএনপির আনন্দ মিছিল

প্রকাশিত হয়েছে: ০২:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬