হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও হোমনা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোঃ আব্দুল লতিফ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোমনা মডেল প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক সদস্য মো. আবুল কালাম আজাদ।
এ সময় হোমনা পৌর বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগমসহ শিক্ষক, শিক্ষার্থীা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, ক্ষমাশীলতা ও শান্তির শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
মহানবীর আদর্শ অনুসরণ করাই ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মূল শিক্ষা।
বিদ্যালয়ের মৌলভী শিক্ষক নাসির উদ্দিন মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
পরে কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি: 

















