০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় মাদকাসক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের সঙ্গে বিরক্তিকর আচরণ করার অভিযোগে সজিবুর রহমান (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার উপজেলার চরেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সজিবুর রহমান উপজেলার চরেরগাঁও গ্রামের মোক্তারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সজিবুর রহমান দীর্ঘদিন ধরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় জনসাধারণকে বিরক্ত করতেন। পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সেই অর্থে মাদক ক্রয় ও সেবন করতেন। এসব অপরাধের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগ

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হোমনায় মাদকাসক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০৯:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬