জুলাই গণঅভ্যুত্থান দিবসে হোমনায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান
মোঃ আবুল কালাম আজাদ:
‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কুমিল্লার হোমনায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের ফুলেল সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা, হোমনা পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও হোমনা পৌর প্রশাসক আহমেদ মোফাচ্ছের এবং হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যুদ্ধে আহত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোঃ আবুল কালাম আজাদ: 













