কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিনকে হোমনা মডেল প্রেসক্লাবের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে হোমনা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে তিনি জনগণের কল্যাণে এবং এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ আবুল কালাম আজাদ
সভাপতি
হোমনা মডেল প্রেসক্লাব
আজাদ নিউজ ২৪ ডেক্স 






















