১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে ৬০ জন কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের প্রত্যেকের হাতে সনদপত্র ও ৩ হাজার টাকা করে পুরস্কারের বন্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার কাশিপুর জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ১২:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬