০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হোমনা দড়িকান্দি আশরাফুল উলুম মাদ্রাসায় ১৯তম ওয়াজ মাহফিল!

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলার দড়িকান্দি আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ ১২ নভেম্বর (বুধবার) বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ১৯তম বার্ষিক সুন্নী ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, পিসিএসসি ঢাকা; এবং আলহাজ্ব আঃ আজিজ খন্দকার (সাবমিয়া), সাবেক চেয়ারম্যান, ৯নং জয়পুর ইউনিয়ন পরিষদ ও যুগ্ম আহবায়ক, হোমনা উপজেলা বিএনপি।

পবিত্র মাহফিলে ওয়াজ ও নসিহত পেশ করেন দেশবরেণ্য আলেমগণ —
আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী (দাঃবাঃ), শাইখুল হাদিস, জামিয়া দারুল উলুম (নূরবাগ, ঢাকা); মুফতি শাহজালাল মাদারীপুরী, খতিব, নিতাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ; মুফতি মুহাম্মদ বদিউল আলম, প্রভাষক, মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা;
এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বক্তা মাওলানা মোতাসিম বিল্লাহ নবীগঞ্জী (২৬ ইঞ্চি হুজুর)

মাহফিলের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন আশরাফ, এবং পরিচালনা করেন হাফেজ মাওলানা মফিজুল ইসলাম ফারুকী

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দড়িকান্দি এলাকার সর্বস্তরের জনগণ

মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,
“মহান আল্লাহর অশেষ রহমতে মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।”

তারা আগত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান, “ভর্তির পূর্বে আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ক্যাম্পাস পরিদর্শন করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করুন।”

মাহফিল শেষে পাঁচজন হাফেজ ছাত্রের মাথায় দস্তার (পাগড়ি) পরিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হোমনা দড়িকান্দি আশরাফুল উলুম মাদ্রাসায় ১৯তম ওয়াজ মাহফিল!

প্রকাশিত হয়েছে: ০৭:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫