০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকা লুট

  • মোঃ সুরুজ
  • প্রকাশিত হয়েছে: ১১:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ২২৯ জন পড়েছেন

ঝিনাইদহে প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকা লুট

মোঃ সুরুজ ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহে এক প্রবাসীর বাড়িতে লমহর্ষ কর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রামের বাসিন্দা মোঃ সুরুজ তার প্রবাসী ভাই মোঃ চাঁন মিয়ার পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেন।

প্রবাসী চাঁন মিয়া প্রায় চার মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন। গত ২০ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার শেষে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘরটিতে কোনো দরজা না থাকায় শুধু পর্দা দিয়ে ঘেরা ছিল। ওই ঘরের ভেতরে একটি টেবিলের ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল বিয়ের জন্য কেনা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা।

পরদিন ২১ মার্চ, পবিত্র ঈদুল ফিতরের সকালে আনুমানিক ৬টার দিকে ড্রয়ার খুলতে গিয়ে দেখা যায় তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো। ড্রয়ারে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা, এবং নগদ ১ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার চোরদের শনাক্ত করে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

ঝিনাইদহে প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকা লুট

প্রকাশিত হয়েছে: ১১:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬