হোমনা পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা পৌরসভা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৪টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা-তিতাস উন্নয়ন ফোরামের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা। তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মজলিস শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন হোমনা উপজেলার সভাপতি মাওলানা কাজী মো. নূরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং ওলামা-মাশায়েখ পরিষদ হোমনা উপজেলার সভাপতি অধ্যাপক মাওলানা মো. মনিরুল ইসলাম।
হোমনা পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মো. জায়েদুর রহমান মজুমদার-এর সভাপতিত্বে,
হোমনা পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জালাল উদ্দিন রুমির সঞ্চালনায়,
উপস্থিত ছিলেন,অধ্যক্ষ এবিএম আতিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, সাংবাদিক মোহাম্মদ আব্দুল হক সরকার ও মোঃ আবুল কালাম আজাদ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ আবুল কালাম আজাদ: 














