০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সবুজ আন্দোলন এর নিজস্ব অর্থায়নে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ 

  • মোঃ মোহন মিয়া
  • প্রকাশিত হয়েছে: ০৮:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩৪৮ জন পড়েছেন

পঞ্চগড় সবুজ আন্দোলন এর নিজস্ব অর্থায়নে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ মোহন মিয়া
পঞ্চগড় প্রতিনিধি।। পরিবেশবাদী সামাজিক সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলন এর নিজস্ব অর্থায়নে শতাধিক এতিম শিক্ষার্থী ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮-মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সবুজ আন্দোলন এর উপদেষ্টা এপিপি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, পঞ্চগড় সবুজ আন্দোলন এর সভাপতি রসুল বকস মানিক,  সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আব্দুল হাই,  অর্থ সম্পাদক মোঃ মোমিনুর ইসলাম বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। উপহার সামগ্রী বিতরণের আগে পঞ্চগড় সবুজ আন্দোলন এর সভাপতি মোঃ রসুল বকস মানিক বলেন, প্রতিষ্ঠালগ্ন হতে আজ পর্যন্ত আমাদের এই সংগঠন সরকারী, বেসরকারী অথবা দাতা ব্যাক্তি হতে অনুদান পাইনি। সংগঠনের পরিচালনা পরিষদের নিজস্ব অর্থায়নে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে অসহায় মানুষের আর্তনাদ আর দুরবস্থা দেখে আমরা পরিবেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পরি নি। প্রতি বছরের ন্যায় এ বছরে অর্ধ শতাধিক এতিম দুঃস্থদের মাঝে, চাল, ডাল, সেমাই, চিনি, দুধ, সাবান, আলু, পেয়াজ, রসূন প্যকেজ আকারে দেওয়া হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নতুন কাপর (থ্রী-পিস, বরখা, জামা, পাঞ্জাবি, জুতো) দেওয়া হয়েছে। বেশিরভাগ এতিম শিক্ষার্থীদের দোকান থেকে নিজেদের পছন্দ মতো নেওয়ার সুযোগ আমরা দিয়েছি। যে কারনে অনেকেই নিজেদের পছন্দমতো কিনে নিয়ে গেছে। আবার অনেকের আমরা বাড়িতে পৌছে দিয়েছি। প্রতিষ্ঠালগ্ন হতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের চলমান এই কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। আমরা বর্তমানে অনেক এতিম শিক্ষার্থীদের দ্বায়িত্ব নিয়েছি। সংগঠনের সকল কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনার জন্য সংগঠনের পক্ষ হতে সকলের সহযোগীতা চাওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

পঞ্চগড় সবুজ আন্দোলন এর নিজস্ব অর্থায়নে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ 

প্রকাশিত হয়েছে: ০৮:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬