০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মাদকের বিরুদ্ধে ভিডিও নির্মাণকরায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলেনিয়ে পিটিয়ে হত্যা

  • মস্তু মিয়া
  • প্রকাশিত হয়েছে: ১১:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৭৯ জন পড়েছেন

কসবায় মাদকের বিরুদ্ধে ভিডিও নির্মাণকরায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলেনিয়ে পিটিয়ে হত্যা

মস্তু মিয়া ,
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলারন্দুরা দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে তালাশ ক্রাইম দৃষ্টি নামে একটি পেইজ পরিচালনা করতেন এবং মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করতেন।

জানা গেছে, দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় বুড়িনদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়।

এরপর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাঙ্গরা থানার পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের ও কসবা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার অভিযোগ করেছে অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তারা স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলে।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল আওয়াল জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাকে ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো হচ্ছে।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে মারধর করে হত্যা করেছে।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

কসবায় মাদকের বিরুদ্ধে ভিডিও নির্মাণকরায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলেনিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: ১১:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬