০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলার হোমনা পূর্ব পাড়ায় যুব সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬ খ্রি.) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা-তিতাস আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোনাকান্দা দরবার শরীফের খলিফা মোহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হাসান, যুগ্ম আহ্বায়ক আবু নাছের সম্পদ ও মোহাম্মদ সাইদুল হাসান শাহিন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরকারসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি সমাজে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা সেলিম মাস্টার ও জাহিদুল ইসলাম (অপু)।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খলিফা মোহাম্মদ আবদুল খালেক।

পরে উপস্থিত সবার মাঝে শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৬:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬