০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় অপহরণ মামলায় আরও এক যুবক গ্রেপ্তার

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. হৃদয় (২৫)। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের আ. ছলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হোমনা উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহৃত চেয়ারম্যানের কাছ থেকে বিকাশের মাধ্যমে পাঠানো মুক্তিপণের টাকা গ্রহণ করেছিলেন হৃদয়।

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৩ মার্চ হোমনা পৌরসভা এলাকা থেকে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লি.-বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।

ঘটনার পরদিন আল আমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মুক্তিপণ আদায়ের সঙ্গে হৃদয়ের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

হোমনায় অপহরণ মামলায় আরও এক যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৫:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬