হোমনায় শতবর্ষের ঐতিহ্যবাহী মনসাদেবীর দশহারা দশমী অনুষ্ঠিত
অংশুমান রায় লিটন, হোমনা (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মনসাদেবীর দশহারা দশমী অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার দিবাগত রাতে হোমনা মধ্যবাজারে এ আয়োজন করা হয়।
রাতভর চলা অনুষ্ঠানে স্থানীয় ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে হোমনা উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা বাবু লায়ন চন্দন লাল রায় উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অংশুমান রায় লিটন, সদস্য সচিব দিলীপ চন্দ্র দেব, যুগ্ম আহ্বায়ক অজয় লাল পোদ্দার, যুগ্ম আহ্বায়ক অজিত কুমার সাহা ও উজ্জ্বল রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হোমনা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্ত ও দর্শনার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং তৃতীয় ও চতুর্থ পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক পুরস্কার ছিল।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পুরস্কারটি অর্জুন শাহ তাঁর বন্ধুদের পক্ষ থেকে, দ্বিতীয় পুরস্কার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে এবং তৃতীয় পুরস্কার যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়।
ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গভীর রাত পর্যন্ত চলে দশহারা দশমীর আয়োজন। আয়োজকরা জানান, দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও অনুষ্ঠানটি আয়োজন করা হবে।
অংশুমান রায় লিটন: 



















