০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

হোমনা উপজেলার কর্মকারপাড়াস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে হোমনা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কর্মকারপাড়ার জগন্নাথ দেবের মন্দিরে এসে শেষ হয়।

এবারের রথযাত্রায় হোমনা উপজেলার প্রায় ৪ থেকে ৫ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুসহ অসংখ্য ভক্ত অংশগ্রহণ করেন। শোভাযাত্রাজুড়ে ভক্তদের হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন এবং ধর্মীয় সঙ্গীতে পুরো পৌর এলাকা মুখরিত হয়ে ওঠে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রাটি এক মিলনমেলায় পরিণত হয়।

রথযাত্রায় হোমনার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। শোভাযাত্রা শেষে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ পূজা, আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ উল্টো রথযাত্রা হোমনার সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

হোমনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৭:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬