০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনার ভাষানিয়ায় গাউছিয়া কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হামিদ :

কুমিল্লার হোমনা উপজেলার ৭নং ভাষানিয়া ইউনিয়নে ‘গাউছিয়া কমিটি বাংলাদেশ’-এর নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) কাশিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ শাহ আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদেকুর রহমান। প্রধান আলোচক ছিলেন কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ হানাফী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মুরাদনগর মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ শামসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ সফিউল্লাহ ও মাওলানা মোঃ নাজমুল হাসান আল-কাদেরী।
বক্তারা বলেন, গাউছিয়া কমিটি শুধু একটি সংগঠনের নাম নয়; এটি একটি আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক প্ল্যাটফর্ম। কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠনের পাশাপাশি সমাজসেবা, মানবিক সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, সমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় গাউছিয়া কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ওয়ারিশ ও বেওয়ারিশ লাশের দাফন-কাফন, অসুস্থ ও অসহায় মানুষের সেবায় সংগঠনের স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ গোলাম মোস্তফা, উপদেষ্টা প্রফেসর রফিকুল ইসলাম, হাজী মোঃ কামাল উদ্দিন খন্দকার, হাজী মোঃ হারুনুর রশিদ, অর্থ সম্পাদক আলী আহমেদ, সহ-অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মুক্তার গাজী এবং সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
আলোচনা সভা শেষে বিশ্ব উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার ভাষানিয়ায় গাউছিয়া কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোমনার ভাষানিয়ায় গাউছিয়া কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬