০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউছিয়া কমিটি হোমনা উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টা ৪০ মিনিটে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। বিভিন্ন শ্লোগানে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও বাংলাদেশ গাউছিয়া কমিটি হোমনা উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ আব্দুছ ছাত্তার ভূইয়া আল কাদেরী।

সভায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন রঘনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও হোমনা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল লতিফ, বিএনপি নেতা ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুছা, কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মোল্লা, হোমনা উপজেলা শাখার ইসলামি ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও হোমনা উপজেলা শাখার যুব সেনার সভাপতি ইঞ্জিনিয়ার বাহাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন হোমনা উপজেলা শাখার ইসলামি ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা আব্দুছ ছালাম ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত হোমনা উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান টিপু।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণের মাধ্যমে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর কর্মসূচি শেষ হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় শতবর্ষের ঐতিহ্যবাহী মনসাদেবীর দশহারা দশমী অনুষ্ঠিত

হোমনায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬