১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে রেললাইনে আটকে পড়া ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে তার একটি ছাগলও।

শনিবার (১১ জুলাই) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। দুপুরে ছাগল আনতে গেলে তিনি দেখতে পান, ছাগল বাঁধা রশি রেললাইনের সঙ্গে পেঁচিয়ে গেছে। রশির প্যাঁচ খুলতে তিনি রেললাইনের ওপর ওঠেন। এ সময় একটি ট্রেন চলে এলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। তবে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় একটি ছাগল।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

খুলনায় মেয়েকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ফেলে দেন মা-বাবা

লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

প্রকাশিত হয়েছে: ০৪:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬