০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কাশিয়ানী নামক স্থানে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু!

গোপালগঞ্জে কাশিয়ানী নামক স্থানে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় আলাউদ্দিন খান নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান (২৮) উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের শহীদ খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন ওই যুবক। এসময় দ্রুতগামী পর্যটক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এঘটনায় চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে কাশিয়ানী নামক স্থানে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু!

প্রকাশিত হয়েছে: ০৩:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬