০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় সামাজিক ও মানবিক সংগঠন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাইরেক্টর ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব এবং হোমনা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ শহীদুল্লাহ, মেডিকেল অফিসার ডাক্তার মামুনুর রশিদ নোমান, ডাক্তার আনিসুর রহমান, বিশিষ্ট ব্যক্তিত্ব হুমায়ুন কবির ও মোঃ হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সাইদ আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৮:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬