০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশ ও চরপাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • মোঃমামুন মোড়ল,
  • প্রকাশিত হয়েছে: ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৭৯ জন পড়েছেন

পলাশ ও চরপাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃমামুন মোড়ল,
জেলা প্রতিনিধি: (নরসিংদী)

নরসিংদীর পলাশে পবিত্র মাহে রমজান উপলক্ষে পলাশ ও পলাশ চরপাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪মাচ শনিবার বিকেলে পলাশ ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০০ মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে উপস্থিত সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশন করা হয়। স্থানীয়রা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

পলাশ ও চরপাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬