আইজিপির উপহারে মোংলা থানা পুলিশ পেল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট
স্টাফ রিপোর্টার: মোঃ নাঈম বিন রফিক, মোংলা উপজেলা প্রতিনিধি।
মোংলা (বাগেরহাট):
মোংলা থানা পুলিশের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
জানা যায়, কয়েক মাস আগে মোংলা থানার পুলিশ সদস্যদের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা উপলব্ধি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের অনুরোধ জানান।
আইজিপি মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং তাঁর সদর্থক নির্দেশনায় গত ৩০ জুন ২০২৫ তারিখে মোংলা থানা পুলিশের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রদান করা হয়।
পরে যন্ত্রটিতে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে নিজ দায়িত্বে তা মেরামত ও সংস্কার করা হয়।
আজ ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার) সকাল ১১টায় বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার (SP) মহোদয়ের উপস্থিতিতে নবনির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধন করেন এবং যার উদ্যোগ ও অনুরোধে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে তিনি হলেন
অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান,
সহকারী অ্যাটর্নি জেনারেল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মোংলা থানা পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন —
“পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও কর্মদক্ষতা বজায় রাখতে বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইজিপি মহোদয়ের মানবিক ও দূরদর্শী উদ্যোগে মোংলা থানায় এই প্ল্যান্ট স্থাপন একটি প্রশংসনীয় পদক্ষেপ।”অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান তাঁর বক্তব্যে আইজিপি মহোদয় ও বাগেরহাট জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
আইজিপির উপহারে মোংলা থানা পুলিশ পেল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট
-
আজাদ নিউজ ২৪ ডেক্স - প্রকাশিত হয়েছে: ০৩:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- ৪৪ জন পড়েছেন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ





















