১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময় বাকচী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার,প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণের সুযোগ করে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নজরুল বিষয়ক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও দর্শনার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবন ও দর্শন সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও সাম্যের দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা

টুঙ্গিপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬