০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ২ সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন।

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন।

দিপক চন্দ্র দেব, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিমা আহমাদ মেরী মারা গেছেন।

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন সেলিমা আহমাদ। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল।

সেলিমা আহমাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করা সেলিমা আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০০১ সালে প্রতিষ্ঠিত বিডব্লিউসিসিআইয়ের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করেন। নারী অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি এবং ব্যবসায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে তিনি দীর্ঘদিন ভূমিকা রাখেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবনে তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদের স্ত্রী ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ২ সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন।

কুমিল্লা ২ সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন।

প্রকাশিত হয়েছে: ১১:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬