আইজিপির উপহারে মোংলা থানা পুলিশ পেল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

‎স্টাফ রিপোর্টার: মোঃ নাঈম বিন রফিক, মোংলা উপজেলা প্রতিনিধি।

‎মোংলা (বাগেরহাট):
‎মোংলা থানা পুলিশের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
‎জানা যায়, কয়েক মাস আগে মোংলা থানার পুলিশ সদস্যদের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা উপলব্ধি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের অনুরোধ জানান।
‎আইজিপি মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং তাঁর সদর্থক নির্দেশনায় গত ৩০ জুন ২০২৫ তারিখে মোংলা থানা পুলিশের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রদান করা হয়।
‎পরে যন্ত্রটিতে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে নিজ দায়িত্বে তা মেরামত ও সংস্কার করা হয়।
‎আজ ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার) সকাল ১১টায় বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার (SP) মহোদয়ের উপস্থিতিতে নবনির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
‎উক্ত উদ্বোধন করেন এবং যার উদ্যোগ ও অনুরোধে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে তিনি হলেন
‎অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান,
‎সহকারী অ্যাটর্নি জেনারেল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মোংলা থানা পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎বক্তারা বলেন —
‎“পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও কর্মদক্ষতা বজায় রাখতে বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইজিপি মহোদয়ের মানবিক ও দূরদর্শী উদ্যোগে মোংলা থানায় এই প্ল্যান্ট স্থাপন একটি প্রশংসনীয় পদক্ষেপ।”অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান তাঁর বক্তব্যে আইজিপি মহোদয় ও বাগেরহাট জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।