হোমনায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামের ঈদগাহ ও কবরস্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক তাপস চন্দ্র দাস, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা আসমাউল হুসনা দিবা, ভাতাভোগী সদস্য-সদস্যা, ঈদগাহ কমিটির সভাপতি এবং নিলখী ইউনিয়নের সঞ্জীবন প্লাটুনের সদস্যরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ আবুল কালাম আজাদ: 













