১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অধিকার ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে হাসনাত আবদুল্লাহর আহ্বান

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা-এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক জনসমাবেশে দলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিচারহীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সম্প্রীতি ও জনগণের অধিকার নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।

রোববার (১৭ মে) বিকেলে হোমনা বাসস্ট্যান্ড বালুর মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও দল মনোনীত সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী রাজু আহম্মদ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। তিনি অভিযোগ করেন, দেশে এখনো বিচারহীনতা ও বিভিন্ন অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে ঘটছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অর্থনৈতিক বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মোটরবাইক ও অটোরিকশার ওপর কর আরোপের সমালোচনা করেন এনসিপির এ নেতা।

তিনি বলেন, জনগণের অর্থের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সরকারি সম্পদ জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।হোমনা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাজু আহম্মদ সরকারকে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মসজিদ, মন্দির ও মাজারসহ সব ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখানো জরুরি।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি উচ্চশিক্ষায় নারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে যুবসমাজকে শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নেওরোজ, কুমিল্লা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইদ আহসান টিটু, হোমনা পৌর এনসিপির প্রধান সমন্বয়ক মো. আল আমিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে থাকে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে হাসনাত আবদুল্লাহর আহ্বান

জনগণের অধিকার ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে হাসনাত আবদুল্লাহর আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৯:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬