০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে বিল পাস

স্টাফ রিপোর্টার:

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলের মূল বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এখন থেকে ৩২ বছর নির্ধারিত হবে।

এছাড়া স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার যেসব পদে আগে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর ছিল, সেগুলোর ক্ষেত্রেও নতুন করে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে যেসব পদে পূর্ব থেকেই ৩২ বছরের বেশি—যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর—বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেগুলোতে বিদ্যমান উচ্চতর বয়সসীমাই বহাল থাকবে। ফলে নতুন আইনের কারণে কোনো প্রার্থীর সুযোগ কমবে না বলে জানানো হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগে তাদের নিজস্ব বিধিমালা অপরিবর্তিত থাকবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্যে এই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে জারি করা এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ রহিত করে সেগুলোকে স্থায়ী আইনি রূপ দিতেই নতুন এই বিলটি আনা হয়েছে।

এছাড়া পূর্ববর্তী অধ্যাদেশের কারণে সৃষ্ট কিছু কারিগরি জটিলতা ও অস্পষ্টতা দূর করে বিশেষায়িত পদে উচ্চতর বয়সসীমা বহাল রাখার বিষয়টিও এই আইনে স্পষ্ট করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

​জলঢাকায় পৌর হাটবাজারের পুনরায় উম্মুক্ত ইজারা দাবিতে মানববন্ধন।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে বিল পাস

প্রকাশিত হয়েছে: ০৭:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬