বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে হোমনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মো. আবুল কালাম আজাদ:
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. আবুল কালাম আজাদ, হোমনা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. আইয়ুব আলী, পরিবার কল্যাণ পরিদর্শক মো. শাহজালাল এবং মো. আবদুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA) নির্বাচিত হয়েছেন সদর ইউনিয়নের ২/ক ইউনিটের জনাব দিলসাত জাহান ইমা। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) নির্বাচিত হয়েছেন আছাদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনাব জাকিয়া সুলতানা। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) হিসেবে নির্বাচিত হয়েছেন আছাদপুর ইউনিয়নের জনাব মো. ইকবাল হোসেন। শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) হয়েছেন ঘাগুটিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনাব মাহমুদ পারভেজ সরকার।
প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH&FWC) নির্বাচিত হয়েছে আছাদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে দুলালপুর ইউনিয়ন পরিষদ।
জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন এবং জনস্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সকল শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে পুরস্কারপ্রাপ্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
মোঃ আবুল কালাম আজাদ: 






















