১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় মানুষের চিকিৎসাসেবা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি মাথাভাঙ্গা গ্রামে শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মো. গোলাম আজমের সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. তারিকুল ইসলাম (সুমন)। প্রধান উপদেষ্টা বি. এম. আসাদুজ্জামান শামীমের উপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন ধনুয়াখোলা ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন এলাহী।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মুজিবুর মিয়া এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস।
এ সময় পল্লী চিকিৎসক রবীন্দ্র চন্দ্র দাস, মো. সোহেল রানা, মাওলানা দেলোয়ার হোসেন এলাহী, মো. সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মো. তারিকুল ইসলাম (সুমন), গাইনি বিশেষজ্ঞ ডা. সানজিদা জাফরিন খান, অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. মো. গোলাম কিবরিয়া, জেনারেল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান তুহিন। চিকিৎসাসেবা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বক্তারা বলেন, একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা মানবসেবায় এগিয়ে এলে অসহায় মানুষের চিকিৎসাসহ নানা দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। তারা হাজী আবু মিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার রেনু পোনা নদীতে অবমুক্ত

হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় মানুষের চিকিৎসাসেবা

প্রকাশিত হয়েছে: ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬