০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের ১০ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মেঘনা উপজেলার পাড়ারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার (২৪ জুলাই) ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে ১০ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. সানজিদা জাফরিন খান এবং ডা. অর্জুন চন্দ্র চৌধুরী। তাঁদের তত্ত্বাবধানে রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পের প্রধান আয়োজক ছিলেন ইতালি প্রবাসী সমাজসেবক মো. ইসমাঈল হোসেন (খোকা)। কর্মসূচি বাস্তবায়নে ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও পাড়ারবন্দ গ্রামের তরুণরা সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সমাজসেবী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

মেঘনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের ১০ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৭:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬