০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ডা. এস এম রাহিদুজ্জামান সূর্যকে অভিনন্দন

মোঃ আবুল কালাম আজাদ:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৩ জুলাই ২০২৬-এ প্রকাশিত বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা, ফেব্রুয়ারি ২০২৬-এর ফলাফলে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. এস এম রাহিদুজ্জামান সূর্য।

গেজেট অনুযায়ী, তিনি ক্রমিক নং-৯৬৩, রেজিস্ট্রেশন নম্বর: ৯১০০১৪৭৩-এ অন্তর্ভুক্ত রয়েছেন এবং ১ম, ২য় ও ৩য়—তিনটি পত্রেই উত্তীর্ণ হয়েছেন, যা তাঁর পেশাগত দক্ষতা ও যোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

সম্প্রতি তিনি স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ(করোনারি কেয়ার ইউনিট) আইএমও হিসেবে পদায়ন লাভ করেছেন। সিনিয়র স্কেল পরীক্ষায় এই সাফল্য তাঁর কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছে।

ডা. এস এম রাহিদুজ্জামান সূর্য দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। রোগীদের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা এবং পেশাগত দক্ষতার জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিত।

সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ এই সাফল্যের জন্য তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সর্বস্তরের মানুষ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

তথাকথিত গ্রাম ডাক্তার কোটালিপাড়ায় সেকেলে পদ্ধতিতে চিকিৎসা সেবা দিচ্ছেন

সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ডা. এস এম রাহিদুজ্জামান সূর্যকে অভিনন্দন

প্রকাশিত হয়েছে: ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬