১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

মোঃ আবুল কালাম আজাদ:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) হোমনা উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও রোপণ, পুরস্কার বিতরণ এবং ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে,

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মোল্লা, বিআরডিবি সভাপতি মো. আক্তার হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক মো. আবুল কালাম আজাদ, মো. দেলোয়ার হোসেন, মো. মোর্শেদুল ইসলাম, সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ এবং সমবায়ী মো. মহিউদ্দিন লিটন।

আলোচনা সভা শেষে কৃষক সমবায় সমিতি লিমিটেডের ১৪ জন সদস্যের মাঝে সর্বমোট ৫ লাখ ৩৭ হাজার টাকা ঋণ বিতরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

হোমনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

প্রকাশিত হয়েছে: ০২:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬