০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা মামলা ও হেনস্তার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন সাংবাদিক দিদার হোসেন

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় সাংবাদিক দিদার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক ও মিথ্যা দাবি করে এবং গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরিয়ে হেনস্তার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বুধবার (১ জুলাই) দুপুরে হোমনা পৌর মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে দৈনিক ‘এই আমার দেশ’ পত্রিকার হোমনা প্রতিনিধি সাংবাদিক দিদার হোসেন লিখিত বক্তব্যে বলেন, উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের আবদুল বাতেনের ছেলে আবু বকর সিদ্দিকের সঙ্গে গ্রামের এক প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার সঙ্গে তাকে জড়িত বলে সন্দেহ করে আবু বকর সিদ্দিক তার লোকজন দিয়ে তাকে অপহরণ করে নির্যাতন চালায়। পরে চার দিন পর পুলিশের সহযোগিতায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে তিনি মুক্তি পান।

তিনি আরও বলেন, পরবর্তীতে আত্মীয়-স্বজনের মাধ্যমে সমঝোতার কথা বলে তার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। যার সিআর নং-৯৪৩।

ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যান। এসআই সুজন বাদীপক্ষের পূর্বপরিচিত হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দিদার হোসেন দাবি করেন, তিনি একজন পেশাদার সাংবাদিক। তাকে জনসম্মুখে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে সামাজিকভাবে হেয় ও অপমান করা হয়েছে।

তিনি মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকের ওপর হামলা, হেনস্তার ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে উদ্বেগ প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে এসআই সুজন মুঠোফোনে বলেন, “দিদার হোসেন যে সাংবাদিক, তা আমার জানা ছিল না। তবে তার সঙ্গে আমি কোনো অসৌজন্যমূলক আচরণ করিনি।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বাঘারপাড়ায় জমজ দুই বোনের এসএসসিতে জিপিএ-৫

মিথ্যা মামলা ও হেনস্তার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন সাংবাদিক দিদার হোসেন

প্রকাশিত হয়েছে: ০৮:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬