১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশের ন্যায় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোঃ আবুল কালাম আজাদ:

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের আওতায় কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ১০১ শয্যায় উন্নীত হওয়ার পথে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত ৩ জুন ২০২৬ তারিখের এক অফিসিয়াল চিঠিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরাধীন দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর বা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট টিমকে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য উপজেলার মতো হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এ কর্মসূচির আওতাভুক্ত হবে।

ফলে ভবিষ্যতে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা আরও উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়লে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরবর্তী শহর বা রাজধানীর হাসপাতালে ছুটতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি কমবে।

সচেতন মহলের অভিমত, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হোমনাসহ দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ট্যাগ

প্রকাশিত হয়েছে: ০৮:০১:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬