০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: আসছে নবম পে-স্কেল, বাড়ছে বেতন-ভাতা

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত হয়েছে: ০৫:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২১০ জন পড়েছেন

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: আসছে নবম পে-স্কেল, বাড়ছে বেতন-ভাতা

অনলাইন ডেস্ক:

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে এগোনোর সুপারিশ করেছে পুনর্গঠিত তিন বেতন কমিশনসংক্রান্ত কমিটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্তের প্রক্রিয়া চলছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপেই মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতা বাড়ানো হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি; সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশনসংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করা হয়। ইতোমধ্যে কমিটি নতুন বেতন কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ জমা দিয়েছে।
প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে অনুপাত ১:৮। উল্লেখ্য, সর্বশেষ অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।
নতুন প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডে কর্মরত একজন কর্মচারীর মূল বেতন ২০ হাজার টাকায় উন্নীত হলে ভাতাসহ মোট আয় প্রায় ৪১ হাজার ৯০৮ টাকায় পৌঁছাতে পারে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: আসছে নবম পে-স্কেল, বাড়ছে বেতন-ভাতা

প্রকাশিত হয়েছে: ০৫:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬