০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ডাটাবেজ ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও নীতি সহায়তা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ফ্যাক্ট-চেকিং জোরদারে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে। পাশাপাশি প্রেস কাউন্সিল আইনের আওতায় অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অব্যাহত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের ডাটাবেজ ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে উদ্যোগ

সাংবাদিকদের ডাটাবেজ ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে উদ্যোগ

প্রকাশিত হয়েছে: ০৯:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬