০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার হোমনা উপজেলায় আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিমল কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, ধর্মীয় নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় টিকাদান অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে আনার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত হোমনা উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতারের দাবীতে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

হোমনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৭:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬