০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ে নাকাল হোমনা: বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন ও স্থবির ব্যবসা

Oplus_1179682

লোডশেডিংয়ে নাকাল হোমনা:

বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন
ও স্থবির ব্যবসা

দিপক চন্দ্র দেব, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় গরমের শুরুতেই অস্বাভাবিক লোডশেডিং ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে পড়েছে। গত কয়েকদিন ধরে দিন ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা, গৃহিণীদের গৃহস্থালি কাজ এবং ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত: তীব্র গরমের মধ্যে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। সামনে বিভিন্ন পরীক্ষা থাকলেও বিদ্যুতের অভাবে রাতে পড়াশোনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় অভিভাবকরা জানান, লোডশেডিংয়ের কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় বাচ্চার পড়াশোনায় মন বসাতে পারছে না। গরমে অতিষ্ঠ হয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। হোমনা বাজারের ইলেকট্রনিক্স সামগ্রী, ওয়েল্ডিং কারখানা, কম্পিউটার কম্পোজ ও ফটোকপি দোকানের মালিকরা জানান, বিদ্যুৎ না থাকায় সারাদিন অলস বসে থাকতে হচ্ছে। জেনারেটর চালিয়ে কাজ করতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, ফলে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অন্যদিকে, পচনশীল খাদ্যদ্রব্য রাখা ফ্রিজগুলো দীর্ঘক্ষণ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান মালামাল।

পল্লী বিদ্যুৎ অফিসের বক্তব্য: বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে হোমনা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অনেক কম। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং করতে তারা বাধ্য হচ্ছেন। এছাড়া গ্রিডের উন্নয়নমূলক কাজ ও লাইনের রক্ষণাবেক্ষণ জনিত কারণে কিছু কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তারা আশ্বাস দিয়েছেন।

উপজেলার সাধারণ মানুষের দাবি, রমজান ও গ্রীষ্মের এই সময়ে যেন অন্তত সেহরি, ইফতার ও নামাজের সময়টুকুতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হয়। লোডশেডিংয়ের মাত্রা কমিয়ে জনজীবন স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন হোমনা এলাকাবাসী। পরিস্থিতির উন্নতি না হলে ক্ষোভ আরও বাড়তে পারে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

​জলঢাকায় পৌর হাটবাজারের পুনরায় উম্মুক্ত ইজারা দাবিতে মানববন্ধন।

লোডশেডিংয়ে নাকাল হোমনা: বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন ও স্থবির ব্যবসা

প্রকাশিত হয়েছে: ০৫:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬