০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন এমপি সেলিম ভূঁইয়া

মোঃ আবুল কালাম আজাদ:

ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবার মান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান।

এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ ও কারিগরি তথ্য দ্রুত সরবরাহের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহানকে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে সংসদ সদস্য ‘বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।

“যক্ষ্মামুক্ত দেশ গড়ি” স্লোগানে আয়োজিত এ র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ শহীদ উল্লাহসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি সেলিম ভূঁইয়া বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন ও শয্যা সংখ্যা বৃদ্ধি করে জনগণের চিকিৎসার মান উন্নত করতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন এমপি সেলিম ভূঁইয়া

প্রকাশিত হয়েছে: ০৭:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬