কালিগঞ্জ থানা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃমামুন মোড়ল
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
(গাজীপুর):– ১৫ মার্চ ২৫শে রমজান রোজ রবিবার কালীগঞ থানা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান কালিগঞ্জের বড়নগর রোডের বি এন্ড এফ হোটেল এন্ড রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় কালিগঞ্জ থানা প্রেসক্লাব এবারও কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর সকল সদস্যদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারওয়ার লিমা, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) গাজীপুর আসাদুজ্জামান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য ও জাঙ্গালিয়া ইউনিয়ন প্রশাসক মোঃ আবুল হোসেন ,সহকারী প্রকৌশলী শিক্ষা সাইফুল ইসলাম ডাঃ শাহজাহান , ডাঃ এমরান হোসেন সহ কালীগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিনিধি ও সুধী জন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের কার্যকারী সভাপতি মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান। কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাক আহমেদ এবং দোয়া পরিচালনা করেন কালীগঞ্জ থানা জামে মসজিদ এর খতিব মুফতি এমদাদুল হক।
প্রধান অতিথি সহ সকল অতিথি কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর মঙ্গল কামনা করেন এবং নিষ্ঠার সাথে দেশের সমাজের অগ্রযাত্রায সহযোগিতা অব্যাহত রাখতে পারেন তার জন্য দোয়া কামনা করেন।
প্রধান অতিথি বলেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিটি সদস্য আমার জানামতে সকলের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে ।আমি আশা করি তাদের লেখনীর মাধ্যমে কালীগঞ্জের দিন দিন উন্নতি সাধন হবে এবং আমাদের সকল কাজে সহযোগিতা করবেন।
সকাল সংবাদ কর্মীদের প্রতি আহ্বান আপনারা ন্যায় ,নিষ্ঠা ও সততার সহিত সমাজের বিভিন্ন অবহেলিত ও পিছিয়ে পড়ে থাকা মানুষের জন্য কাজ করবেন এবং তথ্যবহুল সাংবাদিকতা অব্যাহত রাখবেন।
মোঃমামুন মোড়ল 









