০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ০৯:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৯২ জন পড়েছেন

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লুৎফর সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ–এর উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য বাসাবাড়ি, হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা. আহমেদ কবির এবং ওয়ার্ড মাস্টার মিজানুর রহমান মোল্লাসহ হাসপাতালের কর্মকর্তা–কর্মচারীরা।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে: ০৯:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬