হোমনায় সাফা নিউজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় অনলাইন পোর্টাল সাফা নিউজ–এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) পৌর সুপার মার্কেটের ভিআইপি হলরুমে অনলাইন নিউজ পোর্টাল সাফা নিউজের প্রতিষ্ঠাতা মো. মনিরুজ্জামান এ ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাফা নিউজের প্রতিষ্ঠাতা মো. মনিরুজ্জামান–এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এবং হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদমাধ্যম সমাজের দর্পণ এবং সাংবাদিকরা সমাজের বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ বিনির্মাণে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন হোমনা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান, প্রভাষক মো. হুমায়ুন কবির, ইকবাল হোসেন সজিব, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, হোমনা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, সহকারী শিক্ষক ও সাংবাদিক রাহিদ হাসান দাদন, মো. শাহজাহান, সাংবাদিক মো. হুমায়ুন কবির, সাপ্তাহিক হোমনার কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মানবিক সংগঠন “হাড়ির খোঁজে বাড়ি”–এর পরিচালক আবদুস সালাম ভূঁইয়া, সহকারী শিক্ষক মো. শামসুদ্দিন খান দুলাল, মো. মনিরুজ্জামান, মো. বোরহান উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছারসীনা দরবার শরীফের ভক্ত ও খাদেম মো. রাজু আহম্মেদ রাজু।
মোঃ আবুল কালাম আজাদ: 











