০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস নদী দূষণমুক্ত লড়াই জেলা প্রশাস

  • মস্তু মিয়া,
  • প্রকাশিত হয়েছে: ১২:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ জন পড়েছেন

তিতাস নদী দূষণমুক্ত লড়াই জেলা প্রশাস

মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে তিতাস নদী পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক শারমিন আক্তার জাহান।

পরিদর্শনকালে নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখলমুক্তকরণ, প্লাবনভূমি সংরক্ষণ, দখলদারদের হালনাগাদ তালিকা প্রণয়ন, প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনা, নদী খনন কার্যক্রমের অগ্রগতি, ময়লা-আবর্জনা অপসারণ এবং কচুরিপানা পরিষ্কার—এসব বিষয় বিশেষ গুরুত্ব পায়। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর তিনি জোর দেন।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, BIWTA, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার প্রধান নদী তিতাসসহ অন্যান্য নদী ও খালসমূহ পর্যায়ক্রমে দখলমুক্ত ও পুনরুদ্ধারের ব্যাপারে জেলা প্রশাসক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

তিতাস নদী দূষণমুক্ত লড়াই জেলা প্রশাস

প্রকাশিত হয়েছে: ১২:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬