০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে নির্বাচন প্রস্তুতি: প্রশিক্ষণ কর্মশালা ও ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

  • মোঃ রাজু
  • প্রকাশিত হয়েছে: ১০:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৮ জন পড়েছেন

গোদাগাড়ীতে নির্বাচন প্রস্তুতি: প্রশিক্ষণ কর্মশালা ও ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় যোগদানসহ গোদাগাড়ী মডেল থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
আজ ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদে অনুষ্ঠিত পিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোদাগাড়ী মডেল থানাধীন নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আই হাই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব আফিয়া আক্তার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, রাজশাহী; জনাব মোঃ মোতাওয়াক্কিল রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রাজশাহীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে ভোটকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মীর্জা মোঃ আব্দুস ছালাম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল), রাজশাহী; গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সমাবেশ মস্ত মিয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে আজ ২মে /৫/২০২৬ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় বিজয়নগর ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) সমাবেশে সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ”সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব”- তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার আহবান জানান। তিনি মাদক প্রতিরোধে পুলিশসহ অপরাপর বাহিনীর সম্মিলিত অভিযানে সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সমাজে শান্তি-শৃঙ্খলা এবং মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে প্রতিমাসে মাদক বিরোধী সমাবেশ করার আহবান জানান। সমাবেশে সভাপতি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মাদকের বিরুদ্ধে ”জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। মাদক প্রতিরোধে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে সহযোগিতার অনুরোধ জানান। মাদক স্পট, সেবনকারী ও মাদক ব্যবসায়ী সর্ম্পকে তথ্য প্রদানের জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে সকলকে আশ্বস্ত করেন। জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো গতিশীল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জনাব মোঃ নূরনবী, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-১, জনাব সাজেদুল হাসান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ আতাউল্লাহ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডোমারে দোকানের সামনে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

গোদাগাড়ীতে নির্বাচন প্রস্তুতি: প্রশিক্ষণ কর্মশালা ও ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশিত হয়েছে: ১০:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬