হোমনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহম্মেদ মোফাচ্ছের।
হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে,
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩৫টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩৪টি পুরস্কার বিতরণ করা হয়।
এতে বালক ক্রিকেটে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
বালিকা ক্রিকেটে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
শারীরিক শিক্ষা শিক্ষকদের দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
মোঃ আবুল কালাম আজাদ: 















