০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার করলো স্থানীয় এলাকাবাসী

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকা থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরবন থেকে দিকভ্রান্ত হয়ে হরিণটি লোকালয়ে প্রবেশ করে। পরে স্থানীয়রা হরিণটিকে নিরাপদে আটক রেখে বন বিভাগের কাছে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদী ভাঙন ও খাবারের সংকটের কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার করলো স্থানীয় এলাকাবাসী

প্রকাশিত হয়েছে: ০১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬