হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালন
মোঃ আবুল কালাম আজাদ:
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার রাসেল আহমেদের সভাপতিত্বে,
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক মো. আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ এবং আস্থা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বয়স্ক ও হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সরকার নানামুখী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমকে আরও বিস্তৃত, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমাজসেবার মাধ্যমে মানবিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন এতিমখানার সভাপতি ও সম্পাদক, বিভিন্ন ভাতাভোগী নারী-পুরুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ আবুল কালাম আজাদ: 















