০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদার গুরুতর অসুস্থ, দোয়া কামনা

  • কামরুন নাহার মলি
  • প্রকাশিত হয়েছে: ১১:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৮ জন পড়েছেন

গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদার গুরুতর অসুস্থ, দোয়া কামনা

কামরুন নাহার মলি

দৈনিক আজাদ নিউজ ২৪–এর গোপালগঞ্জ প্রতিনিধি ও সাংবাদিক লুৎফর সিকদার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ শহরের মাহিকা হাসপাতাল-এ ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মলয় কান্তি মন্ডল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন।

চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হলেও প্রাথমিকভাবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় নির্দিষ্ট কোনো জটিলতা ধরা পড়েনি।

জানা গেছে, সাংবাদিক লুৎফর সিকদার দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। এ কারণে তার শরীরে আরও বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রয়োজনীয় ওষুধ সেবনের পাশাপাশি আরও কিছুদিন সম্পূর্ণ বেড রেস্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসক ডা. মলয় কান্তি মন্ডল জানান, সঠিক চিকিৎসা ও বিশ্রাম নিলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে তিনি গোপালগঞ্জের বটতলা ক্লিনিক-এ চিকিৎসাধীন রয়েছেন এবং ডা. গোলাম মোস্তফা-এর তত্ত্বাবধানে আছেন।

এদিকে অসুস্থ সাংবাদিক লুৎফর সিকদার তার দ্রুত আরোগ্যের জন্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদার গুরুতর অসুস্থ, দোয়া কামনা

প্রকাশিত হয়েছে: ১১:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫